Popular Posts

Saturday, April 26, 2014

জগদীশ চক্রবর্তী র লেখা ' আমিষ চপ'

জগদীশ চক্রবর্তী র লেখা ' আমিষ চপ'

 জগদীশের বৌ
বাব্বা , এখনও টিঁকে আছে ? অবাক হতে হয় । এত ঝকমকে এত চকমকে এত জৌলুষে । পুড়ে ছাড়খার হয়নি এখনও ! আশ্চর্য !
কাটলেট-ফ্রাই-রোল...আইসক্রিম...পাশকাটিয়ে সপিং মল থেকে বেরুতেই চোখ যেন খেল এক রামধাক্কা ।
জগদীশের বৌটা ফুটপাথে । চপ ভাজছে । আর গোল হয়ে ঘিরে আছে জনতা ।
আমায় ২টো...আমায় ৩টে বেগুনি-৩টে ফুলুরি...
আলুর দাম বাড়ছে রোজ...তেলেরও ।চপ ছোট হচ্ছে ক্রমশ ।
কে বল্ল , বৌদি চপ তো ক্ষয়ে যাচ্ছে গো দিনকে দিন ...
জগদীশের বৌ উবু হয়ে চপ ভাজে ।এসব কথায় হাঁটু দিয়ে বুকে চাপ বাড়ায় । খদ্দেরদের মুখে কথা আটকে যায় -- দু'দিন । আবার বলে । বৌদি বেলাউজের ওপরের হুক খুলে রাখে...ক'দিন পরে ২য় হুক খোলে...।
খদ্দেরদের মাথা ঠোকাঠুকি হয় । সব্বাই বলে...চপ ছোট তো কি -- হেব্বী টেস...মাইরি

No comments:

Post a Comment