Popular Posts

Saturday, January 19, 2013

দামিনীর মৃত্যু / লিখেছেন Chandrani the Dreams সময় 10:14:00 PM বিষয়-আশয় কবিতা, চন্দ্রানী স্থান Silchar, Assam, India

আমানত লিখেছেন Chandrani the Dreams সময় 10:14:00 PM

দামিনীর মৃত্যু অথবা আগুনের জন্ম
আমানত নামে ঘৃণাটা আর না ছড়ালে ও চলত,
কারুর আমানত নয় ,
খোলা আকাশে একমুঠো স্বস্তির নিঃশ্বাস,
মানুষ পরিচয়ে বেঁচে থাকা,
দাবীটা কি বড্ড বেশী ছিল?
মাতৃগর্ভ থেকে সদর রাস্তা অথবা ফেসবুকের ভুবন,
বলির আয়োজনের বীভৎসতায় ,
সপ্তরথির উন্নাসিক চিৎকারে ,
বাঁচার আশায় শিশু অভিমন্যুর,
ব্যর্থ ডানা ঝাপটানো চক্রব্যূহের দোরগোড়ায় ।
সেই ভাবেই বেঁচে থাকাই যদি জীবন হয়,
তবে মা, নারী হীনতার অভিশাপ লাগুক এবার।
এমন পৃথিবী নিপাত যাক,
যেখানে নারীর গর্ভ থেকে জন্ম নেয়,
নারী মাংস খাদকেরা।

লিখেছেন Chandrani the Dreams সময় 10:14:00 PM বিষয়-আশয় কবিতা, চন্দ্রানী স্থান Silchar, Assam, India

No comments:

Post a Comment